ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনায় বিশ্বের সেরা পাঁচটি প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ আন্তর্জাতিক সামুদ্রিক ও অফশোর প্রদর্শনী (বিমক্স) মেলায় এ দাবি করেন তিনি।
মন্ত্রী জানান, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন হচ্ছে। পায়রা গভীর সমুদ্র বন্দর ও মাতারবাড়ি পোর্টও দ্রুত চালু হবে।
তিনি বলেন, দেশে ১৬ হাজার কিলোমিটার নৌপথ থাকলেও খুব বেশি ব্যবহার করা যাচ্ছে না। এছাড়া গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও তেল গ্যাস অনুসন্ধানে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি।
সরকার এই খাতে দ্রুত গতিতে এগিয়ে যেতে চায় বলেও জানান শেখ রবিউল আলম।
নিউজ ডেস্ক : দফায় দফায় চুরির ঘটনা ঘটছে চট্টগ্রামের শাহ আমানত...
নিউজ ডেস্ক : সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও পুলিশের স...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্...
নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত...
নিউজ ডেস্ক : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত &lsq...

মন্তব্য (০)