• জাতীয়

দুর্গাপূজায় সারা দেশে নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ আনসার-ভিডিপি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের ৩৩ হাজার ১৬৫ পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ ১২ হাজার ১১৮ আনসার ভিডিপি সদস্য। ঝুঁকি ও ব্যাপ্তি বিবেচনায় দেশের ৬ হাজার ৯১৪টি পূজা মন্ডপকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

‎আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) সকালে সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রাজধানীর খিলগাঁওয়ে আনসার ভিডিপি সদর দপ্তরে ব্রিফিংয়ে এ তথ্য জানান।
‎
‎তিনি জানান, চিহ্নিত মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে ৮ এবং বাকি মণ্ডপে ৬ জন করে সদস্য মোতায়েন থাকবে। সবমিলিয়ে, সারা দেশে ২ লাখ ১২ হাজার ১১৮ জন আনসার সদস্য কাজ করবে।
‎
‎তিনি বলেন, ‘আনসার মহাপরিচালক বলেন, ৩৩ হাজারের বেশি মণ্ডপে এতো কম সংখ্যক সদস্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। তবে, পূজা উদযাপন কমিটির সহযোগিতায় সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আনসার ভিডিপি।’
‎
‎সুরক্ষা অ্যাপসের মাধ্যমে যেকোনো গুজব ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত ব্যবস্থাগ্রহণে নিজেদের শক্ত অবস্থানের কথাও জানান তিনি।

মন্তব্য (০)





image

শাহ আমানতে দেড় মাসে ৯ বার চুরি, নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্...

১

নিউজ ডেস্ক : দফায় দফায় চুরির ঘটনা ঘটছে চট্টগ্রামের শাহ আমানত...

image

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ...

২

নিউজ ডেস্ক : সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও পুলিশের স...

image

সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্...

image

বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত ...

৪

নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত...

image

নতুন দায়িত্ব পেলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

৫

নিউজ ডেস্ক : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত &lsq...

  • company_logo