• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির প্রথম সভা আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি সভায় সভাপতিত্ব করেন।

সভায় কমিটির সদস্য হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মোঃ সেলিম রেজা, মোঃ মাহবুবুল আলম এবং মোসাম্মৎ শাম্মী আক্তার অংশগ্রহণ করেন। এ ছাড়া, কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান) সভায় অংশগ্রহণ করেন।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শূন্যপদ পূরণ, কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন, কর্মদক্ষতা বৃদ্ধিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের মধ্যে প্রথম শ্রেণির ১৫টি এবং দ্বিতীয় শ্রেণির ১টিসহ মোট ১৬টি পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের কাছে পত্র প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে সরাসরি নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ২০২৬ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় মহামান্য আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ৮৬ জনের নিয়োগ-সংক্রান্ত বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। আদালতের রায়ের প্রেক্ষিতে উল্লিখিত পদগুলো সংরক্ষিত রেখে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়।

এ ছাড়া, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ১৬ সেপ্টেম্বর ২০২৫ সালে গঠিত এ সংক্রান্ত কমিটিটি ১৪ অক্টোবর ২০২৬ তারিখ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





  • company_logo