• রাজনীতি

‎সরকারের কাজে বাধা ও দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে: রিজভী

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের কাজকে বাধাগ্রস্ত করার জন্য এবং দেশকে অস্থিতিশীল করতে অনেক চক্রান্ত হচ্ছে।

‎বুধবার (১৪ অক্টোবর) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর সর্বানদিয়া গ্রামে 'আমরা বিএনপি পরিবার' আয়োজিত প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দরিদ্র অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, অসুস্থদের চিকিৎসা সহায়তা প্রদান এবং লকাই বিশ্বাসের জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‎
‎রিজভী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল মেরেছে, একটা ফুটেছে একটা ফুটেনি, পরিবেশ পরিস্থিতি  অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ভারত থেকে বসে মদদ দেয়া হচ্ছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, ওদের কাছে অনেক টাকা, ওরা বিদেশে বসে দেশের টাকায় আয়েশী জীবন যাপন করছে আর ষড়যন্ত্র করছে, দেশের অভ্যান্তরে নাশকতা সৃষ্টি করার জন্য সেই টাকা খরচ করছে।
‎
‎তিনি আরও বলেন, 'সারা পৃথিবীর মানুষ যাকে সম্মান করে, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে। এতে কি দেশের সুনাম হয়েছে? এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি।'
‎
‎এসময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মো. লকাই বিশ্বাস এর জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর, দশ জন দরিদ্র নারীকে সেলাই মেশিন এবং বেশ কয়েকজন অসুস্থ কর্মীদের মাঝে চিকিৎসা সহায়তা তুলে দেন।
‎
‎ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপনসহ অন্যরা।

মন্তব্য (০)





image

ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজ...

১

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্...

image

৫ আগস্ট পরবর্তী সময়ের মতোই পূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে ...

২

‎নিউজ ডেস্কঃ ৫ আগস্টের পর যেভাবে হিন্দু ধর্মাবলম্বীদের প...

image

নতুন পদ পাচ্ছেন হাসনাত আসিফ সারজিস

৩

নিউজ ডেস্ক : আত্মপ্রকাশের দুই বছরের মাথায় কেন্দ্রীয় কমিটি পু...

image

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জাম...

৪

নিউজ ডেস্ক : প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দ...

image

বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ

৫

নিউজ ডেস্ক : কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের ম...

  • company_logo