ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এখন কোনো চ্যালেঞ্জ অনুভব করছেনা, তবে অপরাধী ধরতে গিয়ে পুলিশ মাঝে মাঝে হামলার শিকার হয়, এরপরও অপরাধী ধরতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।
আজ (বুধবার, ১৪ অক্টোবর) সকালে চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের ভবন ও ফরেনসিক ল্যাবের উদ্ধোধনে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বর্তমান বিশ্বে অপরাধের ধরণ পাল্টে গেছে। সাইবার বিশ্বে স্ক্যাম, শেয়ার বাজার মেনিপুলেশন, প্রতারণাসহ নানা অপরাধ বাড়ছে। এসব অপরাধ দমনে দেশের প্রতিটি বিভাগে দ্রুত আধুনিক ল্যাব তৈরি করবে সরকার। এতে অনলাইনে ব্ল্যাকমেইল, আর্থিক প্রতারণা, মাদক, অস্ত্র বেচাকেনা ও জঙ্গি কার্যক্রম প্রতিরোধ অনেকটাই সহজ ও দ্রুত হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ‘বিচার বিভাগে মানুষের হয়রানি দূর ও বিচারকাজ দ্রুত করতেও ফরেনসিক ল্যাব ভূমিকা রাখবে। দেশে এমন ল্যাব তৈরিতে বিদেশি সহায়তাও খোঁজা হচ্ছে। চট্টগ্রামে ৫৯ কোটি টাকা ব্যয়ে ভবন ও এ ল্যাবটি তৈরিতে আধুনিক প্রযুক্তি দিয়ে সহায়তা করছে কোরিয়া সরকার।’ এ সময় কেরিয়ার রাষ্ট্রদূত কিম জি জুন উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে গঙ্গা...
নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাক...
নিউজ ডেস্ক : দেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার...
নিউজ ডেস্ক : নিজ কর্ম ও উদ্যোগের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান...
নিউজ ডেস্ক : এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প...

মন্তব্য (০)