• লিড নিউজ
  • জাতীয়

সব পণ্যের গুণগত মান নিশ্চিতে বিএসটিআইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ব্যবহারযোগ্য প্রতিটি পণ্যের গুণগত মান নিশ্চিত করতে বিএসটিআইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানো হচ্ছে।
‎
‎আজ (বুধবার, ১৪ অক্টোবর) সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে বিশ্ব মাম দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
‎
‎তিনি বলেন, ‘পণ্যের মান উন্নয়ন ঠিক রাখতে বিএসটিআইতে ৬৩টি ল্যাবরেটরি স্থাপন‌ করা হচ্ছে। বিশেষ করে খাদ্যপণ্যের মান যাচাই, ভেজাল প্রতিরোধ এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করা যায়।’
‎
‎মন্ত্রী বলেন, ‘পণ্যের গুণগত মান নিশ্চিত করা শুধু ভোক্তার স্বার্থ রক্ষা নয়, বরং জনস্বাস্থ্য ও নিরাপদ বাজারব্যবস্থা গড়ে তোলারও গুরুত্বপূর্ণ শর্ত। বাজারে নিম্নমানের ও ভেজাল পণ্যের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজন শক্তিশালী তদারকি ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে সরকার।’

মন্তব্য (০)





image

নগর পরিকল্পনায় উপেক্ষিত স্থানীয় সরকার

১

নিউজ ডেস্কঃ  নগর উন্নয়নের পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানী...

image

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি কর্মস...

২

নিউজ ডেস্কঃ গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কে.জি. দর...

image

শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে ফিরবেন: আইনমন্ত্রী

৩

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসি...

image

‎বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যা...

৪

নিউজ ডেস্কঃ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে ...

image

শেখ হাসিনার ফেরা কি সম্ভব হবে? যা বললেন অধ্যাপক সলিমুল্লা...

৫

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ...

  • company_logo