• লিড নিউজ
  • জাতীয়

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নানা ধরনের হয়রানির শিকার প্রবাসীরা হটলাইনে ফোন করে সরকারের কাছ থেকে প্রাথমিক আইনি সহায়তা নিতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের আইনি সমস্যা সমাধানে বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগীয় পর্যায়ে এসব আদালত চালুর বিষয়টি প্রক্রিয়াধীন।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অভিবাসনবিষয়ক বেসরকারি সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি উদ্‌যাপন ও ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের যেকোনো ধরনের সংকট সমাধানে প্রবাসী আদালত কাজ করবে। প্রবাসীদের মামলাগুলো শুধু এসব আদালতেই পরিচালিত হবে। অচিরেই এ উদ্যোগ বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসী শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, তৈরি পোশাক, কৃষি, চিংড়ি চাষ ও চা রপ্তানির মাধ্যমে বাংলাদেশ আয় করছে। তবে দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো বিদেশে শ্রমিক পাঠানো।

প্রবাসী শ্রমিকদের দুর্ভোগের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, কয়েক দিন আগে দুবাই সফরে গিয়ে তিনি শ্রমিকদের অমানবিক পরিশ্রমের চিত্র দেখেছেন। সকালে বাথরুম ব্যবহারের জন্য তাদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। এরপর কাজের জন্য রওনা দিতে হয় নির্ধারিত সময়ের অনেক আগে। সারাদিন কাজ শেষে বাসায় ফিরে তাঁরা পরিবারের সঙ্গে কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এত পরিশ্রমের পরও বাংলাদেশের শ্রমিকেরা অন্য দেশের শ্রমিকদের তুলনায় অনেক কম মজুরি পান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামরুর উপদেষ্টা সি আর আবরার। দুদিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে দেশ-বিদেশের অভিবাসন বিশেষজ্ঞ, বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

আগামীকাল বুধবার সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যোগ দেওয়ার কথা আছে।

মন্তব্য (০)





image

সাংবাদিকদের গণপূর্তমন্ত্রী: সচিবালয় সরানোর প্রস্তাব উঠছে...

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ সচিবালয় রাজধানীর আবদুল গনি রোড থেকে আগ...

image

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে)...

image

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানাল...

৩

নিউজ ডেস্ক : ভাষা ও সুনির্দিষ্ট কর্মদক্ষতার প্রশিক্ষণের মাধ্...

image

সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোনো তত্ত্ব নেই, আমরা সবাই বাংলা...

৪

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন ক...

image

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের

৫

নিউজ ডেস্ক : বিশ্ব ইজতেমার তারিখ দ্রুত ঘোষণা, ২০১৮ ও ২০২৪ সা...

  • company_logo