• লিড নিউজ
  • জাতীয়

প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, প্রবাসীদের যেকোনো ধরনের সংকট সমাধানের জন্য বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার।

‎আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত রামরুর সোনার মানুষ সম্মিলন অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা জানান।
‎
‎আইনমন্ত্রী জানান, লিগ্যাল এইডের মাধ্যমে দেয়া হবে ২৪ ঘণ্টা আইনি সেবা। অচিরেই এটি আলোর মুখ দেখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
‎
‎তিনি বলেন, ‘রেমিট্যান্সযোদ্ধারা অর্থনীতির উন্নয়নের সোপান। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তিও শ্রম রপ্তানি। অন্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের শ্রমিকরা শ্রমের মূল্য কম পাচ্ছে। এ সংকটের অন্যতম কারণ অসাধু ব্যবসায়ীরা।’
‎
‎তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে বলে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘এজন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।’

মন্তব্য (০)





image

‎দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেয়া...

১

‎নিউজ ডেস্কঃ দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত প...

image

আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী...

২

নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ট্যাক্সি ও ট্রাক ড...

image

‎১২ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে; সর্বস্ব হারানোর শ...

৩

নিউজ ডেস্কঃ রাজধানীর পুরোন ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজার...

image

সরকারি প্রণোদনা আমলাতান্ত্রিক জটিলতায় যথাযথভাবে পৌঁছায় না...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষের জন্য স...

image

‎ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

৫

‎নিউজ ডেস্কঃ বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় নবম অব...

  • company_logo