• লিড নিউজ
  • জাতীয়

নারীর ক্ষমতায়নে শুধু প্রশিক্ষণ নয়, পরিবারকেও সম্পৃক্ত করতে হবে: ববি হাজ্জাজ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নারীর টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করতে কেবল পেশাগত প্রশিক্ষণ বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিই যথেষ্ট নয়, এর সাথে ব্যক্তিগত আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা, অধিকার সম্পর্কে সচেতনতা এবং পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
‎
‎আজ সোমবার রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘হার স্কিলস, হার ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকা কিশোরী ও তরুণীদের চাহিদাভিত্তিক পেশাগত ও জীবনমুখী দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীল করে তোলাই ছিল এ প্রকল্পের মূল লক্ষ্য।
‎
‎প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সামাজিক বাস্তবতায় একজন নারীকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। বিশেষ করে গ্রামীণ ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে পরিবারকে সম্পৃক্ত করে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। পরিবারকে সাথে নিয়ে কাজ করতে পারলে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের পথ আরও সুগম হবে।’
‎
‎নারীর ক্ষমতায়নের বহুমুখী মাত্রার কথা উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ব্যক্তিগত, শিক্ষাগত ও অর্থনৈতিক ক্ষমতায়ন আলাদাভাবে চিহ্নিত করে সমন্বিত কর্মসূচি তৈরি করতে হবে। একজন নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আগে তার নিজস্ব অধিকারবোধ ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি করা প্রয়োজন। পাশাপাশি, পণ্যের গুণাগুণ ফুটিয়ে তোলা ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে যোগাযোগ দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
‎
‎বাল্যবিবাহ প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, পরিবারের সামাজিক চাপ ও অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে অনেক সময় মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। এ বাস্তবতা মোকাবিলায় মেয়েদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ বাড়িয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে কাজ করতে হবে।
‎
‎ইউনিসেফ বাংলাদেশের চিফ অব এডুকেশন দীপা শঙ্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জিলিয়ান মেলসপ এবং কোইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম।
‎
‎অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কারাবন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু, পুনর্বাসনের সুপারিশ

১

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে বর্ত...

image

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বা...

২

নিজস্ব প্রতিবেদকঃ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে চিকিৎসা সেবা ...

image

মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা

৩

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী ...

image

সৌদির পাশে থাকবে ঢাকা, ভারতে চলমান আন্দোলন তাদের অভ্যন্তর...

৪

নিউজ ডেস্ক : মক্কা-মদিনায় কোনো ধরনের হুমকি তৈরি হলে সৌদি আরব...

image

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার সাথে ইউএনডিপি ...

৫

নিজস্ব প্রতিবেদকঃ ১২ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ সচিবালয়ে প...

  • company_logo