• রাজনীতি

‎জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ঢাকার উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত বাড়িটিতে হামলা হয়।

‎হামলার বিষয়টি নিশ্চিত করেছেন জিএম কাদের নিজেই। তিনি বলেন, সকালের দিকে ৫০ থেকে ৬০ জন যুবক বাসার সামনে এসে উত্তেজনামূলক স্লোগান দেয়। পরে ইটপাটকেল ছোড়ে ও ভাঙচুর চালায়। এ সময় ভারতের দালাল বলে স্লোগানও দেয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
‎
‎একাধিক ভিডিওতে দেখা যায়, এক দল লোক ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে জি এম কাদেরের বাসায় ইট নিক্ষেপ করছে। তাদের হাতে ছিল একাধিক ব্যানার। এ সময় তাদেরকে আরও বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় এবং জি এম কাদেরের গ্রেফতারের দাবিও জানান।
‎
‎অপরদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় পরবর্তী করণীয় পরে জানিয়ে দেওয়া হবে। তবে কারা এ হামলা চালিয়েছে, হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা কিংবা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বিবৃতিতে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

মন্তব্য (০)





image

নতুন পদ পাচ্ছেন হাসনাত আসিফ সারজিস

১

নিউজ ডেস্ক : আত্মপ্রকাশের দুই বছরের মাথায় কেন্দ্রীয় কমিটি পু...

image

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জাম...

২

নিউজ ডেস্ক : প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দ...

image

বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ

৩

নিউজ ডেস্ক : কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের ম...

image

পরাজিত শক্তি দূর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্...

৪

নিউজ ডেস্কঃ পরাজিত শক্তির মদদে দেশে নানা ধরনের নাশকতা চালানে...

image

সরকারের উদ্দেশ্যে পরওয়ার: পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

৫

নিউজ ডেস্ক : ‘লং মার্চে পতিত সরকার ফিরে আসবে’&md...

  • company_logo