ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপে করবে নির্বাচন কমিশন; প্রথম ধাপে ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি।
রাজধানীর আগারগাঁওয়ে সোমবার সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি কমিশন এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তিনি বলেন, সাড়ে চার হাজার ইউপির মধ্যে ৫ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল নির্বাচন হবে, চতুর্থ ধাপের ভোটের তারিখ ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে নির্বাচন হবে।
প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।
• প্রথম ধাপ: ২১ জানুয়ারি ২০২৭ (৮০টি উপজেলার ৮১৫ ইউপি)
• দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি ২০২৭
• তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল ২০২৭
• চতুর্থ ধাপ: ১৩ মে ২০২৭
• পঞ্চম ধাপ: ২৭ মে, ২০২৭
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এর আগে বলেছিলেন, “তফসিল আমরা ঘোষণা করব না। তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা স্লটগুলো বলে দেব যে, কোন কোন স্লটে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।”
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে বর্ত...
নিজস্ব প্রতিবেদকঃ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে চিকিৎসা সেবা ...
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী ...
নিউজ ডেস্ক : মক্কা-মদিনায় কোনো ধরনের হুমকি তৈরি হলে সৌদি আরব...
নিজস্ব প্রতিবেদকঃ ১২ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ সচিবালয়ে প...

মন্তব্য (০)