• জাতীয়

‎নারায়ণগঞ্জে আগুনে পুড়লো ৩০টি ঝুটের গোডাউন, ক্ষয়ক্ষতির আশঙ্কা কোটি টাকা ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গার্মেন্টসের ওয়েস্টেজ কাপড়ের (ঝুট) ৩০টি গোডাউনের মালামাল পুড়ে গেছে। আজ (সোমবার, ১২ অক্টোবর) রাত ২টার দিকে সদর উপজেলার বিলাশনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
‎
‎গোডাউনের মালিক ইমরান হোসেন জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে হঠাৎ একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একের পর এক গোডাউনের মালামাল আগুনে পুড়ে যায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
‎
‎গোডাউন মালিকদের দাবি, প্রতিটি গোডাউনে প্রায় পাঁচ থেকে ২০ লাখ টাকা মূল্যের ঝুটের কাপড় মজুত ছিলো। ৩০টি গোডাউনের মালামাল পুড়ে যাওয়ায় তাদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। প্রাথমিকভাবে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যাওয়ার কথা জানালেও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
‎
‎নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
‎
‎তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য (০)





image

চকবাজারে আরেক ভবনে ছড়াল আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

১

নিউজ ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান ...

image

কারাবন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু, পুনর্বাসনের সুপারিশ

২

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে বর্ত...

image

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বা...

৩

নিজস্ব প্রতিবেদকঃ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে চিকিৎসা সেবা ...

image

মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা

৪

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী ...

image

সৌদির পাশে থাকবে ঢাকা, ভারতে চলমান আন্দোলন তাদের অভ্যন্তর...

৫

নিউজ ডেস্ক : মক্কা-মদিনায় কোনো ধরনের হুমকি তৈরি হলে সৌদি আরব...

  • company_logo