• লিড নিউজ
  • জাতীয়

‎ফ্যাসিবাদীদের অনুশোচনা নেই, তাদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী টুকু

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করতে পারে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, ফ্যাসিবাদীদের কোনো অনুশোচনা নেই। তারা ষড়যন্ত্র করতে পারে, তবে কোনোভাবেই সফল হতে পারবে না।

‎শনিবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “২০২৪ সালে এতগুলো মানুষ হত্যা করে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে দেশ থেকে বিতাড়িত হয়েছে। অথচ তাদের কোনো অনুশোচনা নেই। তারা এখন নতুন করে ষড়যন্ত্র করতে পারে, কিন্তু কোনোভাবেই সফল হতে পারবে না। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।”
‎
‎আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পূজামণ্ডপ কমিটি যেভাবে সহযোগিতা চাইবে, বিএনপির নেতাকর্মীরা সেভাবেই সহযোগিতা করবেন। পূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে তিনি পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
‎
‎স্বাস্থ্যসেবা পরিস্থিতি নিয়েও সভায় আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হলেও মাঠপর্যায়ে দায়িত্ব পালনে ঘাটতি ও সমন্বয়হীনতা স্পষ্ট। এ পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎
‎সভা শেষে টাঙ্গাইল শহরের যানজট নিয়ন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অটোরিকশার যানজট কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নির্ধারণে প্রশাসন ও পৌর প্রশাসককে মূল্যায়ন করতে বলা হয়েছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে শহরে কোনো অবৈধ যান চলতে না পারে। অতিরিক্ত লাইসেন্স দেওয়ার বিষয়টিও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎তিনি বলেন, প্রাথমিকভাবে সকাল ও বিকেল—দুই শিফটে সবুজ ও লাল রঙের অটোরিকশা চালুর বিষয়টি ভাবা হচ্ছে, যাতে শহরের যানজট নিয়ন্ত্রণ করা যায়।
‎
‎টাঙ্গাইলের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলে একটি পাওয়ার স্টেশন রয়েছে, যা কিছুদিনের মধ্যে উদ্বোধন করা হবে। এতে জেলার বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডেও বিদ্যুৎ যুক্ত হবে।
‎
‎সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
‎
‎টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল এবং পুলিশ সুপার শামছুল আলম সরকার।
‎
‎এ সময় জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

নগর পরিকল্পনায় উপেক্ষিত স্থানীয় সরকার

১

নিউজ ডেস্কঃ  নগর উন্নয়নের পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানী...

image

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি কর্মস...

২

নিউজ ডেস্কঃ গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কে.জি. দর...

image

শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে ফিরবেন: আইনমন্ত্রী

৩

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসি...

image

‎বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যা...

৪

নিউজ ডেস্কঃ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে ...

image

শেখ হাসিনার ফেরা কি সম্ভব হবে? যা বললেন অধ্যাপক সলিমুল্লা...

৫

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ...

  • company_logo