• জাতীয়

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এক‌টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

‎পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গি‌য়ে আচমকা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কেউ হতাহত হননি।
‎
‎পুলিশ ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। পরে রাত আড়াইটার দিকে তা নিস্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।
‎
‎এ ঘটনায় জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেফতা‌রে কাজ করছে পুলিশ।
‎
‎রা‌তে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।
‎
‎তি‌নি বলেন, রাত সোয়া ১টার দিকে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তারা আশপাশ পর্যবেক্ষণ করেন।
‎
‎এরপর দুটি ককটেল নিক্ষেপ করে সেখান থেকে চলে যান। তারা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে গেছেন বলেও তথ্য পেয়েছে পুলিশ।
‎
‎ওই দুই দুর্বৃত্তকে শনাক্ত করে গ্রেফতারে কাজ করছে পুলিশ। যান চলাচল নিয়ন্ত্রণসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশ কোনো দেশের ওপর নির্ভরশীল হতে চায় না, অংশীদার হত...

১

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ আর কোনো একক দেশের ওপর একতরফা নির্ভ...

image

‎কারাগারে নারী বন্দীর শিশু সন্তানদের স্বাস্থ্য সুরক্ষায় ব...

২

‎নিউজ ডেস্কঃ দেশের কারাগারগুলোতে নারী বন্দীদের সাথে থাকা...

image

‎সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে...

৩

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত...

image

স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার...

৪

‎নিউজ ডেস্কঃ স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান...

image

সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে...

৫

‎নিউজ ডেস্কঃ বৈদেশিক কর্মসংস্থান, তৈরি পোশাকশিল্পে নারীর...

  • company_logo