• অপরাধ ও দুর্নীতি

ঢাকায় হত্যার পর মরদেহ নীলফামারিতে এনে মাটিচাপা, মাটি খুঁড়ে উদ্ধার করল পুলিশ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় মাটি খুঁড়ে রাকিব ইসলাম (১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৬ অক্টোবর) দুপুরে ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত রাকিব ইসলাম টাঙ্গাইল জেলার গোপালপুর দক্ষিণ পাড়া এলাকার খাদেমুল ইসলামের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ঢাকার রাকিব ইসলামের সঙ্গে ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রামে মামুনের পরিচয় হয়। 

পরে কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ জের ধরে রাকিবকে হত্যা করে মামুন। হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে মামুন কার্টুনে মুড়িয়ে রাকিবের মরদেহ তার গ্রামের বাড়ি ডিমলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রামে নিয়ে আসেন। সেখানে মরদেহ মাটিচাপা দিয়ে আবার ঢাকায় ফিরে যান। সেখানে গিয়ে এআই ব্যবহার করে ভিডিও তৈরী করে রাকিবের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে কিছু টাকা নেন। টাকা নেওয়ার পরে রাবিককে পরিবারের কাছে ফিরিয়ে দিতে না পারলে তার পরিবারের লোকজন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে পুলিশ তদন্তে নেমে ঢাকার শুক্রাবাদ এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী ডিমলায় মরদেহ মাটিচাপা দেওয়ার বিষয়টি পুলিশ নিশ্চিত হয়। পরে ঢাকার একটি পুলিশের দল ডিমলায় এসে তার দেখানো স্থান থেকে মাটি খুঁড়ে রাকিবের মরদেহ উদ্ধার করেন।

এবিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মামুন তাকে হত্যা করে কার্টুনে মুড়িয়ে তার মরদেহ গুম করার জন্য গ্রামের বাড়িতে নিয়ে আসেন। সেখানে নিয়ে এসে তার মরদেহ মাটির নিচে পুঁতে রাখে। পরে পুলিশ মামুনের দেওয়া তথ্য অনুযায়ী ডিমলায় এসে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

মন্তব্য (০)





image

পাবনায় মাদকবিরোধী ও সন্ত্রাস দমন অভিযানে দুটি ওয়ান শুটারগ...

১

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী, সন্ত্রাস দমন ...

image

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্...

২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্য...

image

ফরিদপুরের নগরকান্দায় শিশু মাহফুজা হত্যা: প্রধান আসামি বা...

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণীর শ...

image

জীবননগরে পুলিশের অভিযানে ৪৫৩ বোতল ফেনসিডিল সদৃশ উদ্ধার, আ...

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে পরিচালিত এক ঝটিকা অভিযানে ৪৫...

image

ফরিদপুরে মিথ্যা মামলা করার দায়ে স্বামী-স্ত্রীর ৩ বছরের স...

৫

ফরিদপুর প্রতিনিধি : ধর্ষণচেষ্টা ও হামলার মিথ্যা অভিযোগ এনে স...

  • company_logo