• তথ্য ও প্রযুক্তি

নতুন ফিচার নিয়ে এলো গুগল মেসেজ

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

‎তথ্যপ্রযুক্তি ডেস্ক: ব্যবহারকারীদের জন্য নতুন একটি লং-প্রেস মেনু চালু করেছে গুগল মেসেজ। যার লক্ষ্য হলো মেসেজ ব্যবস্থাপনা আরও সহজ করা।
‎
‎নতুন এই লং প্রেস মেনুটি চালু হয়েছে ১ অক্টোবর ২০২৬ থেকে। এই আপডেটের মাধ্যমে নিয়মিত ব্যবহৃত অপশনগুলোকে একটি মেনুর মধ্যে আনা হয়েছে। এটি লাইট ও ডার্ক—উভয় মোডেই আরও স্মুথভাবে কাজ করে। পাশাপাশি ল্যান্ডস্কেপ স্ক্রিনে ব্যবহার করাও সহজ করা হয়েছে।
‎
‎এই আপডেটের অন্যতম প্রধান পরিবর্তন হলো, এখন ব্যবহারকারীরা পুরো মেসেজ কপি করার পরিবর্তে মেসেজের নির্দিষ্ট কোনো অংশ নির্বাচন করে কপি করতে পারবেন।
‎
‎কোনো মেসেজে লং-প্রেস করলে রিপ্লাই, ফরওয়ার্ড, কপি, সটার, ডিলিট, সিলেক্ট মোড এবং ইনফো—এ ধরনের অপশন দেখা যাবে। ছবির ক্ষেত্রে মেনুতে রিমিক্স এবং সেভ অপশনও থাকবে। মেসেজের নির্দিষ্ট কোনো অংশ নির্বাচন করলে একটি আলাদা মেনু খুলবে। সেখানে কপি, ট্রান্সলেট এবং সিলেক্ট অল—এই অপশনগুলো পাওয়া যাবে।
‎
‎সর্বশেষ মেসেজটি নির্বাচন করলে একটি ছোট অ্যানিমেশন ও হালকা ভাইব্রেশন দেখা যাবে। নির্বাচিত মেসেজটিও স্ক্রিনের মাঝখানে চলে আসবে, ফলে কোন মেসেজটি নির্বাচন করা হয়েছে তা সহজে বোঝা যাবে।
‎
‎আপনার ফোনে নতুন ফিচারগুলো দেখা না গেলে গুগল মেসেজ অ্যাপটি ফোর্স স্টপ করে আবার চালু করতে পারেন। এতে আপডেটটি সক্রিয় হয়ে যেতে পারে।

মন্তব্য (০)





image

বড় সাইবার হামলার ঝুঁকিতে ৭০ শতাংশ ওয়েবসাইট

১

‎তথ্যপ্রযুক্তি ডেস্ক: ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ...

image

‎ইন্টারনেট ছাড়াই এআই মডেল প্রশিক্ষণ দেবে ওপেনএআই

২

‎তথ্যপ্রযুক্তি ডেস্ক: এআই মডেল প্রশিক্ষণের সময় সরাসরি ইন...

image

প্রথম ফোল্ডেবল ফোন নিয়ে বাজারে অ্যাপল, সাড়া কেমন ক্রেতাদের?

৩

তথ্য প্রযুক্তি ডেস্ক : ভাঁজ করা স্মার্টফোনে...

image

হোয়াটসঅ্যাপে অপ্রয়োজনীয় ফাইল জমা ঠেকাবেন যেভাবে

৪

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ ফোনের স্টোরেজ বারবার পূর্ণ হয়ে যাচ্ছে? ...

image

ম্যাকবুকে নতুন ফিচার আনতে পারে অ্যাপল, পাবেন যেসব সুবিধা

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : ল্যাপটপ ব্যবহারের প্রচলিত অভিজ্ঞতায় পরিবর্তন আনতে...

  • company_logo