ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে রাড্ডা মেডিকেল সেন্টারে হামলার দু’দিন পর ‘প্রশাসনিক কারণ দেখিয়ে’ শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল (শনিবার, ২৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষর করা এক আদেশে তাকে ডিএমপি সদর দপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।
এর মধ্য দিয়ে গত এক মাসে ঢাকার বিভিন্ন থানার একাধিক ওসিকে প্রত্যাহারের ঘটনা ঘটলো। এসব ঘটনায় কোথাও প্রশাসনিক কারণ দেখানো হলেও, কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের দায়িত্ব পালনে ব্যর্থতা কিংবা কর্মকর্তাকে ঘিরে ওঠা অভিযোগের বিষয়ও আলোচনায় এসেছে।
সবশেষ শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হলো। এর মাত্র দুই দিন আগে ওই থানার আওতাধীন মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
২৬ সেপ্টেম্বর পর্যন্ত জাহাঙ্গীর আলমই গণমাধ্যমকে এ ঘটনায় গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের তথ্য জানিয়েছিলেন।
তবে তার প্রত্যাহারের সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে, এমন তথ্য ডিএমপির আদেশে উল্লেখ নেই। আদেশে কারণ হিসেবে শুধু ‘প্রশাসনিক কারণ’ বলা হয়েছে।
নিউজ ডেস্কঃ শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশ...
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ...
নিউজ ডেস্ক : দেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চা...
নিউজ ডেস্কঃ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ...
নিউজ ডেস্ক : বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ও ৩১তম ব্যাচের ৩৫৭ ...

মন্তব্য (০)