• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর্ণ-রুপার অলংকার উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জামালপুর পিবিআইয়ের পুলিশ সুপার পংকজ দত্ত।

সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, আসামিদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া স্বর্ণ ও রুপার অলংকারের একটি অংশ।

গত ৩০ জুন সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার আমলাপাড়া এলাকায় বিচারক আহমাদুল কবির শাকিল ও বিচারক নুসরাত জেরিন জেনির ভাড়া বাসায় চুরি হয়। জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে চোরেরা নগদ এক লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। মামলায় চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ১৯ লাখ ১৮ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

তদন্তে রাহুল (২৪), বিশাল (২১) ও দুখু মিয়া (২৪) সরাসরি চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই স্বর্ণ কেনাবেচার সঙ্গে জড়িত মাসুদ রানা (৪২) ও মোশারফ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

পিবিআই আরও জানায়, মাসুদের কাছ থেকে গলানো ২৩ দশমিক ১৯ গ্রাম স্বর্ণ এবং মোশারফের কাছ থেকে ৮ আনা ৫ রতি স্বর্ণালংকার ও প্রায় ২৬ ভরি রুপার অলংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ৭৪ হাজার টাকা।

পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার ও চোরাই মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান চলছে।
 

মন্তব্য (০)





image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

image

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৪

নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

image

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৫

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

  • company_logo