ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলেখেলা’ করে জাতির মেরুদণ্ড ভেঙ্গে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী।
আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) ঢাকার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় রুহুল কবীর রিজভী বলেন, ‘বাংলাদেশকে এমনভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিলো যেন প্রযুক্তিগত দিক থেকে বিশ্বে প্রতিযোগিতায় টিকতে না পারে। অন্যদিকে বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে শিক্ষাব্যবস্থার উন্নয়ন করেছে। নারীর ক্ষমতায়নে অবৈতনিক শিক্ষায় জোর দিয়েছে বিএনপি।’
এসময় শিক্ষায় প্রণোদনা না থাকলে জাতি এগিয়ে যাবে না উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও যুগোপযোগী করে তুলতে বর্তমান সরকার মেধার মূল্যায়ন করছে।’
বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...
নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...
বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...
নিউজ ডেস্কঃ বিএনপি সরকার মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্প...
নিউজ ডেস্কঃ আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার...

মন্তব্য (০)