• প্রশাসন

‎২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০ ‎

  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫০ টি মামলা দায়ের করা হয়েছে।

‎মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৪৮ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন ও মতিঝিল বিভাগ ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তেজগাঁও বিভাগ ৭৭ জন, মিরপুর বিভাগ ১৩৫ জন, গুলশান বিভাগ ৪৩ জন, উত্তরা বিভাগ ৩৩ জন ও গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

‎অভিযানকালে ৩৬ হাজার ৬৪৯ পিস ইয়াবা, ৩২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১০ পুরিয়া হেরোইন, ৮ বোতল ফেন্সিডিল, ২ টি ছোরা, ১ টি চাকু, ১ টি ভ্যানিটি ব্যাগ, ১৯ টি মোবাইলফোন, ২ টি গ্যাস লাইট, ২ টি বোতলের মুখ, ১ টি ব্যাটারি চালিত অটোরিকশা, ১ টি ব্যানার, ৪ লিটার পেট্রোল, ১৪ টি বাঁশের মশাল ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

‎ডোপ টেস্ট পজিটিভ আসায় পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্কঃ ডোপ টেস্টে বেনজোডায়াজেপিনস ও অ্যামফিটামিন/মেথঅ্য...

image

ডিএমপিতে ৩ সহকারী কমিশনার পদে রদবদল, একজনের বদলি আদেশ বাতিল

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ ক...

image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬২৯, মামলা ৫০

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে...

image

‎কোস্ট গার্ডের ডিজি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রিয়ার এডমি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক হিসেবে দা...

image

‎নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ক...

নিউজ ডেস্কঃ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামালক...

  • company_logo