ছবিঃ সিএনআই
গোপালপুর(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ছয়টি উপজেলা নিয়ে গঠিত উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের আয়োজনে মধুপুর প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিক মিল্টন, সহ-সভাপতি সন্তোষ কুমার দত্ত, সহ-সভাপতি মোহাম্মদ আনসার আলী, সহ-সভাপতি মো. আলিম, মধুপুর গ্রিন টিভির প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি খান ফজলুর রহমান, অর্থ সম্পাদক অভিজিৎ ঘোষ এবং ক্রীড়া সম্পাদক মো. নুর আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কে এম মিঠু, আব্দুল লতিফসহ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।
সভায় উত্তর টাঙ্গাইল অঞ্চলের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখা, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা এবং গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয়ে আলোচনা করা হয়।
বগুড়া প্রতিনিধি : বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) নবনির্বাচিত কমিটির কাছে দ...
নিউজ ডেস্কঃ সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চ...
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলে...
পাবনা প্রতিনিধিঃ পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইস...
লালমনিরহাট প্রতিনিধি : স্থানীয় অধিকার ভিত্তিক কর্মসূচী-৫৩ এর...

মন্তব্য (০)