ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তারা।
রোববার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য গণেশ দাস, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আতিকুর রহমান সোহাগ, বগুড়া প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াসিকুর রহমান বেচান, প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক ও বিটিআরইউ'র নবনির্বাচিত সহ-সভাপতি এস এম আবু সাঈদ এবং বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানে বিটিআরইউর নবনির্বাচিত অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার অনুষ্ঠিত বিটিআরইউর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ডিবিসি নিউজের আমিনুর রহমান মোহন আখন্দ এবং সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির মেহেরুল সুজন নির্বাচিত হন। এছাড়াও সহ-সভাপতি পদে একাত্তর টিভির এসএম আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এখন টিভির রাজীব সেলিম, সাংগঠনিক সম্পাদক হিসেবে দেশ টিভির স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, কোষাধ্যক্ষ পদে সময় টিভির আব্দুল আউয়াল এবং নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন দীপ্ত টিভির ববিন রহমান, নাগরিক টিভির আব্দুর রহিম এবং যৌথভাবে এটিএন বাংলার হুমায়রা জাহান ও গ্রিন টিভির শাহনেওয়াজ শাওন।
নিউজ ডেস্কঃ সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চ...
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলে...
পাবনা প্রতিনিধিঃ পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইস...
লালমনিরহাট প্রতিনিধি : স্থানীয় অধিকার ভিত্তিক কর্মসূচী-৫৩ এর...
গোপালপুর(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ছয়...

মন্তব্য (০)