• লিড নিউজ
  • রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে তারেক রহমান, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭টা নাগাদ গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

এরআগে ১০ সেপ্টেম্বর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই বৈঠক আহ্বান করে বিএনপি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি সরকারে আসার পর দলীয় কার্যক্রমে শৈথিল্য যাতে দেখা না দেয় সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় কার্যক্রম জোরালো করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করে দলটি। বৈঠকে স্থায়ী কমিটির নতুন চার সদস্য থাকবেন। নতুন সদস্যরা হলেন- রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ।

বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা, জুলাই সনদ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে দলের কৌশল, ব্রিকস সম্মেলন, দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

মন্তব্য (০)





  • company_logo