• আন্তর্জাতিক

‎আজ থেকে শুরু ব্রিকস সম্মেলন

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে দু’দিনের উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন। সম্মেলন ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

‎এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী স্থাপন করেছে উচ্চপ্রযুক্তির একটি ডেডিকেটেড কন্ট্রোল রুম।

‎এরইমধ্যে সম্মেলনে যোগ দিতে গতকাল (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ আরও অনেকে।

‎এছাড়া সম্মেলনে শনিবার অন্যান্য সদস্য রাষ্ট্রের নেতা ও প্রতিনিধিদের সঙ্গেও অংশ নিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

‎ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে শুরু হবে ১৮ তম শীর্ষ ব্রিকস সম্মলেন। এসময় সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

‎মূলত মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষিতে এবারের ব্রিকস সম্মেলনকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য (০)





image

লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা

নিউজ ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও...

image

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শি...

image

হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগি...

নিউজ ডেস্ক : ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দ...

image

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশী...

নিউজ ডেস্ক : ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদা...

image

ব্রিকসকে সম্মিলিত সক্ষমতায় রূপ দিতে হবে: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো কোনো দেশের পক্ষে ...

  • company_logo