ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সরকারের গঠনমূলক সমালোচনা করলে দেশের গণমাধ্যম এগিয়ে যাবে বলে—এমনটাই জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি একথা জানান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বর্তমান পরিসর এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে একটি মুক্ত পরিবেশ আমরা পাচ্ছি। এখানে সব থাকবে। যারা সরকারে আছেন, সরকারের বাইরে যারা আছেন; বিরোধীদল, তারা মুক্তকণ্ঠে সমালোচনা করবেন। আবার সরকারের যে কাজগুলো, সেগুলোর গঠনমূলক সমালোচনা করবেন। একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র গড়ে ওঠার প্রত্যয়ের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভই হচ্ছে এই গণমাধ্যম।’
তিনি আরও বলেন, ‘একটা সময় ছিলো যখন মত প্রকাশের স্বাধীনতা বা মানুষের কথা বলা ছিলো গুরুতর অন্যায়। সেই মুহূর্তেও গণমাধ্যমকর্মীরা যতটুকু স্পেস পেয়েছে, সেটুকু তারা প্রচার করতে প্রকাশ করতে কখনো দ্বিধা করেনি।’
নিউজ ডেস্কঃ দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় আই...
নিউজ ডেস্ক : রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ...
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে জাতীয়তাবাদী মহ...
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নিউজ ডেস্কঃ অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদ...

মন্তব্য (০)