ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দারিদ্রতা দূরীকরণে বিএনপি সরকার চ্যাম্পিয়ন ছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) দুপুরে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
এসময় রুহুল কবির রিজভী বলেন, ‘সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান নানা অবদানের কারণে জাতির সম্পদ। তার অর্জন বিস্তৃত। দেশে বিদেশে স্বীকৃত। তার পরে আর কেউ অর্থমন্ত্রী হিসেবে তাকে ছাড়িয়ে যেতে পারেনি।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ‘বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পন্ন হবে, দারিদ্রতা দূরীকরণে মাধ্যমে সমৃদ্ধ হবে।’
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ...
নিউজ ডেস্কঃ সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্র...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি &l...
নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থে...
নিউজ ডেস্কঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল...

মন্তব্য (০)