ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিরোধী দলীয় সংসদ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন"এই সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি করেছে প্রতারণা করেছে। আমরা মাঠে নেমেছি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের দাবি আদায়ের জন্য, গ্যাস,বিদুৎ, জুলাই আন্দোলনে গনহত্যাকারীদের বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য। দাবিগুলো আদায় না করে ঘরে ফিরবো না।
সকালে এগারো দলীয় ঐক্যের লংমার্চে নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইল মোড়ে পথসভায় এ কথা বলেন তিনি।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটসহ জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসন ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধ করা, এই ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। লংমার্চের যাত্রাপথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিমরাইল, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ট্রাকস্ট্যান্ড এলাকায় প্রথম পথসভার আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।
এসময় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান। পথসভায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এসময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল অলিসহ এগার দলের শীর্ষনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও ১১ দলীয় ঐক্যের নারায়ণগঞ্জের সমন্বয়ক মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্ণেল ওলি আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ , জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আলহাজ্ব মমিনুল হক সরকার। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির, অধ্যাপক মাসউদুর রহমান গিয়াস, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম। এনসিপি মহানগর আহবায়ক শওকত আলী, সেক্রেটারি ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সভাপতি মাওলানা মামুনুর রশিদ, সেক্রেটারি আল আমিন রাকিব, বাংলাদেশ লেবার পার্টি সভাপতি আব্দুর রহমান, সেক্রেটারি মো: মনির হোসেন, এবিপি জেলা আহবায়ক শাহজাহান বেপারী, জেলা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মো জাকির হোসাইন, প্রচার ও মিডিয়া বিভাগের হাফেজ আব্দুল মোমিন সহ আরো অনেকে।
নিউজ ডেস্কঃ ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ...
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদ...
নিউজ ডেস্কঃ লংমার্চ নিয়ে সরকারি দল কোন প্রতিকূল পরিবেশ ...
নিউজ ডেস্ক: আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম অভিমুখে লং...
নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর র...

মন্তব্য (০)