• রাজনীতি

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে কেন্দ্রীয় বিএনপির সহায়তায় এ মেডিকেল ক্যাম্প আয়োজিত হয়েছে।

‎সকাল থেকেই ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে জনসাধারণ ও দলীয় নেতাকর্মীর ভিড় দেখা গেছে। মেডিসিন, হৃদরোগ, চর্ম ও যৌন, চক্ষুসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা রোগীদের পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

‎মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সব সময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিল এবং আছে। দেশের যে কোনো ক্রান্তিলগ্নে ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দলের নেতাকর্মীরা সামনের সারিতে থেকেছেন। এ ফ্রি মেডিকেল ক্যাম্প বিএনপির সামাজিক ও মানবিক অঙ্গীকারের ধারাবাহিকতার অংশ।

‎তিনি আরও বলেন, বর্তমান বাস্তবতায় দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া বিএনপির অন্যতম অগ্রাধিকার।

‎দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে শত শত দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে।

মন্তব্য (০)





image

‎স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে জামায়াতের ৯ দাবি

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ...

image

গণতন্ত্রের প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিতে কাজ করেছে ব...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহ...

image

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মঙ্গলবার তাদের ...

image

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি’তে কোনো মাদক ব্যবসা...

নিউজ ডেস্কঃ বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-...

image

ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে আ.লীগ, গোয়েন্দা প্রতিব...

নিউজ ডেস্ক : গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর নিষ্ক্রিয় থ...

  • company_logo