ফাইল ছবি
নিউজ ডেস্কঃ রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। শেরেবাংলা নগর থানা পুলিশ বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট পরিচালনাকালে একটি রিকশা থামিয়ে যাত্রীর বহন করা ব্যাগ তল্লাশি করে টাকা উদ্ধার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে না পারায় মো. ইসরাফিল (২৫) ও সালমা আক্তার ঝর্ণা (৪০) নামে দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সালমা আক্তার ঝর্ণা নামে এক নারী ঘটনাস্থলে এসে উদ্ধার করা টাকা নিজের বলে দাবি করেন। তবে তিনিও টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি।
এ ঘটনায় উদ্ধার করা নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়। একই সাথে মো. ইসরাফিল ও সালমা আক্তার ঝর্ণার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ ক...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার...
নিউজ ডেস্কঃ জনসেবার মান বাড়াতে বড় ধরনের প্রশাসনিক উদ্যোগ নিয়...
নিউজ ডেস্কঃ এসবির এসআই আলতাফ হোসেন হত্যার ঘটনায় অভিযুক্ত ১৫ ...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভ...

মন্তব্য (০)