• রাজনীতি

গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে: মামুনুল হক

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, গণভোটের রায় অনুযায়ীই বর্তমান শাসনব্যবস্থা পরিচালনা করতে হবে। গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে।

রোববার রাতে ফরিদপুরের সদরপুর স্টেডিয়ামে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে আল্লামা মামুনুল হক বলেন, দেশের বিপুল অর্থ ব্যয় করে আয়োজিত গণভোটে শতকরা ৭০ ভাগ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছিলেন। এটি জনগণের সুস্পষ্ট ম্যান্ডেট। ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যে প্রস্তুতকৃত 'জুলাই সনদ' বাস্তবায়নের লক্ষ্যেই এই গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তাই জনগণের সেই রায় ও চাওয়া অনুযায়ী জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। তাদের বর্তমান আন্দোলন সরকার পতনের জন্য নয়, বরং জনগণের সেই রায়ের পূর্ণ বাস্তবায়নের জন্য।

প্রশাসনের সংস্কার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিগত সরকারের আমলের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, অতীতে প্রশাসন, যুবলীগ, ছাত্রলীগ এবং 'পুলিশ লীগ' তৈরি করে পুরো রাষ্ট্রীয় কাঠামোকে দলীয়করণ করা হয়েছিল। ভবিষ্যতে কোনো বিশেষ দলের প্রভাবমুক্ত রেখে প্রশাসনিক নিয়োগ সুনিশ্চিত করতে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সার্ভিস কমিশন গঠনের জোর দাবি জানান তিনি।

ফরিদপুর জেলা শাখার সহসভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হোসাইন এবং সদরপুর উপজেলা সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

মন্তব্য (০)





image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

image

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: ...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

‎১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদন্ড ভ...

নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...

image

মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার...

নিউজ ডেস্কঃ বিএনপি সরকার মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্প...

  • company_logo