• লিড নিউজ
  • রাজনীতি

দল ভারি করতে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না: জামায়াত আমির

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু দল ভারি করার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না। এটি অন্যায়, এমনকি জঘন্য অপরাধ।

শুক্রবার (৭ আগস্ট) বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আমরা মনে করি না, এখনই তাদের রাজনীতিতে আসা উচিত। কারণ এ দেশের রাজনীতিকে তারাই ধ্বংস করেছে। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মানুষকে হত্যা ও গুম করা হয়েছে। এখনো গুম হওয়া অনেকেই ফিরে আসেননি। এমন পরিস্থিতিতে তারা কীভাবে আবার রাজনীতিতে ফিরে আসে—এ প্রশ্ন থেকেই যায়।

তিনি বলেন, এ পর্যন্ত আওয়ামী লীগ এসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেনি, সামান্য অনুশোচনাও প্রকাশ করেনি। যে দল অসংখ্য মানুষকে গুম করেছে, হত্যা করেছে, অনেককে পঙ্গু করেছে এবং একটি পুরো প্রজন্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের কোনো আত্মসমালোচনা দেখা যায়নি। শুধু রাজনৈতিক সমীকরণে দল ভারি করার জন্য তাদের রাজনীতিতে আনা উচিত হবে না।

সরকারের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকার যত দক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালন করবে, দেশ তত সুন্দরভাবে পরিচালিত হবে। সংসদে যেখানে সহযোগিতা প্রয়োজন, সেখানে আমরা সহযোগিতা করছি। আবার যেখানে বিরোধীতা প্রয়োজন, সেখানে গঠনমূলক বিরোধীতা করছি।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এখনো আমরা দুই মেরুতে অবস্থান করছি। দেশের ৭০ শতাংশ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে। কোনো অবস্থাতেই সেই রায়কে অবমূল্যায়ন করতে দেওয়া হবে না।

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, একসময় সংসদে মারামারি হয়েছে, ফাইল ছোড়া হয়েছে, একে অপরের দিকে তেড়ে যাওয়া হয়েছে এবং অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে। আমরা এমন সংসদ চাই না। আমরা একটি সভ্য, গণতান্ত্রিক সংসদ দেখতে চাই। প্রথম দিন থেকেই বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা গঠনমূলক ছিল এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। কোনো উসকানিতেই আমরা এ অবস্থান থেকে সরে আসব না।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমসহ জেলা জামায়াতের নেতারা।

পরে ডা. শফিকুর রহমান বাগেরহাট কামিল মাদ্রাসা প্রাঙ্গণে রোকন সম্মেলনে যোগ দেন। জুমার নামাজ আদায়ের পর সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকালে সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (০)





image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

image

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: ...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

‎১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদন্ড ভ...

নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...

image

মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার...

নিউজ ডেস্কঃ বিএনপি সরকার মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্প...

  • company_logo