• রাজনীতি

গণঅভ্যুত্থানের একক মালিকানা জামায়াত কখনো দাবি করেনি: ডা. শফিকুর রহমান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের একক মালিকানা জামায়াত কখনো দাবি করেনি। তিনি বলেন, ‘রাষ্ট্রের কাঠামোর পরিবর্তনের জন্যই গণঅভ্যুত্থান হয়েছিল। একদলকে তাড়িয়ে অন্য দলকে আনার জন্য নয়।’

‎আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

‎ডা. শফিকুর রহমান জানান, দীর্ঘ সময় ধরে চরম নির্যাতনের শিকার হলেও, দলটি কখনো স্বৈরাচারের সঙ্গে আপস করেনি। তিনি বলেন, ‘প্রতিশোধ নয়, হত্যাকাণ্ডের বিচারই চায় জামায়াতে ইসলামী।’

‎বিচার পেতে যত সময়ই লাগুক, হত্যাকারীদের আইনের আওতায় আনতেই হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, চব্বিশের ৬ আগস্ট থেকেই একটি গোষ্ঠী চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে।

‎ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘সংসদে বিভিন্ন বিষয়ে আপসের চেষ্টা করা হলেও জামায়াতে ইসলামী তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ভয় কিংবা অন্যায়ের কাছে জামায়াতে ইসলামী কখনো মাথা নত করবে না।’

‎অনুষ্ঠানের জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘সংসদে ফায়সালা না হলে সকল শহিদ ও আহত পরিবারদের নিয়ে আন্দোলনের মাধ্যমে সকল দাবি আদায় করা হবে।’

মন্তব্য (০)





image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

image

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: ...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

‎১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদন্ড ভ...

নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...

image

মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার...

নিউজ ডেস্কঃ বিএনপি সরকার মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্প...

  • company_logo