• লিড নিউজ
  • রাজনীতি

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে জামায়াতের চিঠি

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। একই চিঠির অনুলিপি জাতীয় সংসদের স্পিকারকেও পাঠানো হয়েছে।

‎আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সিইসির কাছে চিঠিটি পাঠান।

‎চিঠিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে দলের সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

‎চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ২২ জুলাই (বুধবার) জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। তাই বিষয়টি অবগতির জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে চিঠিটি পাঠানো হয়েছে।

‎এ বিষয়ে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘দলের বহিষ্কারের চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের করণীয় কিছু নেই। এ বিষয়ে চিঠি জাতীয় সংসদের স্পিকারের কাছ থেকে আসতে হবে। কারণ, সংবিধানে দল থেকে বহিষ্কৃত হলে সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার কোনো বিধান নেই; সেখানে সদস্যপদ শূন্য হওয়ার ক্ষেত্রে পদত্যাগসহ নির্দিষ্ট সাংবিধানিক বিধানের কথা উল্লেখ রয়েছে।’

মন্তব্য (০)





image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

image

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: ...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

‎১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদন্ড ভ...

নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...

image

মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার...

নিউজ ডেস্কঃ বিএনপি সরকার মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্প...

  • company_logo