ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার সকালে খাগড়াছড়ি সদর রিজিয়ন সদর দফতরে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সহায়তার মধ্যে ছিল জেলার ১০ জন অসহায় ও অস্বচ্ছল রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, একটি ল্যাপটপ, রূপসী কাপ্তাই ম্যাগাজিন, একটি মনিটর, চারজন অসহায় ব্যক্তির বসতঘর মেরামতের জন্য পাঁচ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ, দুইজন অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, একটি সাউন্ড সিস্টেম এবং একটি মহিলা মাদ্রাসার মেরামতকাজের জন্য আর্থিক সহায়তা।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের (বিএম) মেজর মো. হাবিবুল্লাহ খান, স্টাফ অফিসার (জিএসও-২) কাজী মোস্তফা আরেফিন এবং (ডিএএ অ্যান্ড কিউএমজি) মেজর মো. ওমর ফারুক সুমন।
খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসব উদ্যোগ পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থার পরিবেশ আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখছে। উপকারভোগীরা এ সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিউজ ডেস্কঃ শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশ...
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ...
নিউজ ডেস্ক : দেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চা...
নিউজ ডেস্কঃ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ...
নিউজ ডেস্ক : বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ও ৩১তম ব্যাচের ৩৫৭ ...

মন্তব্য (০)