• রাজনীতি

‎ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চারদিকের ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

‎আজ মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা দক্ষিণ সিটির পল্টনে যুবদলের সাবেক সহসভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

‎অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ‘চারদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। তাই কিছু না পাওয়ার হতাশা প্রকাশ না করে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।’

‎তিনি আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেন আন্তর্জাতিক আর দেশীয় আশ্রয়ে ছিলেন। ৪৫ বছর সে কীভাবে টিকে থাকল সেটাই প্রশ্ন।’

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।

মন্তব্য (০)





image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

image

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: ...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

‎১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদন্ড ভ...

নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...

image

মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার...

নিউজ ডেস্কঃ বিএনপি সরকার মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্প...

  • company_logo