• অপরাধ ও দুর্নীতি

রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রিজেন্ট গ্রুপের মালিক সাহেদ করিমকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। ‎সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পল্লবী থানার মামলায় তাকে ইসিবি চত্ত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
‎জানা গেছে, সাহেদের বিরুদ্ধে ‘সিআর মামলার ওয়ারেন্ট’ রয়েছে। পল্লবী থানা পুলিশের চাহিদার পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করেছে।

‎পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

‎২০২৩ সালের ২১ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে ৩ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায়ের আদালত এ রায় ঘোষণা করেন।

‎পরে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। এ ঘটনার পর পালিয়ে যান সাহেদ। ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo