• প্রশাসন

‎ঢাকার তিন এলাকায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩৩

  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

‎রোববার (১৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

‎উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল শনিবার (১৮ জুলাই) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. তাহিন (২৫), মো. শাজাহান আকন্দ (৩৫), মো. তুহিন হোসেন (১৯), মো. সায়িম হোসেন (১৯), ইমন (২৮), রকিবুল ইসলাম পবন (২৮), মো. হৃদয় মিয়া (২৪), রহমত ‍উল্লাহ (২৪), মো. জয় (১৯), মো. ফরহাদ হোসেন (১৯), মো. টিটু মিয়া (১৯), মো. মামুন (১৯), মো. হাসান (২৫), মো. বিপ্লব (১৯) ও মো. বাহার উদ্দিন (২৬)।

‎একই সময়ে তুরাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. বকুল মিয়া (২৪), মো. নুরুজ্জামান (২৩), মো. আনিছুর রহমান (৩০), মামুনুর রশিদ (৪০), মো. হোসেন (২৮), সোহরাব (২৫), মো. হৃদয় (২৩), মো. আল-আমিন (৩২), সোহেল আহম্মোদ (৪১), নিজাম উদ্দিন খোকন (৪০) ও আব্দুল ওয়াহাব (৪০)।

‎এছাড়াও বংশাল থানা পুলিশ ওই থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শামসু (৪৫), মো. আবুল হোসেন (৭০), সাদেকুর রহমান (৫০), মো. রায়হান ইসলাম সেজান, মো. সুমন (৪৮), মো. রুবেল (৩৮) ও মাহাবুব হাসান সুজাল (২১)।

‎গ্রেপ্তারকৃতরা বিভিন্ন নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

মন্তব্য (০)





image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

image

খাগড়াছড়িতে অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক স...

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদ...

  • company_logo