• অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে জাপান প্রবাসীর ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও বন্দরে বিদ্যুৎ কেন্দ্রে লুট হওয়া একটি শর্টগান সহ ৫ ডাকাত গ্রেফতার। 

নারায়ণগঞ্জে পৃথক দুটি ডাকাতি মামলায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজায় জাপান প্রবাসীর লুট হওয়া সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, ব্যাগ এবং বন্দরে বিদ্যুৎ কেন্দ্র ডাকাতির লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সংবাদ সম্মেলন এতথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

তিনি বলেন, গত ৮ জুলাই জাপান প্রবাসী পরিবার নিয়ে ঢাকা উদ্দেশ্যে যাওয়া পথে সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজার গাড়ি থামিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেন সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। লুট হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এমামলায় এক আসামি পলাতক রয়েছে।

অন্যদিকে, ২ জুলাই বন্দরের ১১০কেভি বিদ্যুৎ কেন্দ্র থেকে ডাকাতরা হামলা করে আনসার সদস্যদের সাথে থাকা দুটি শর্টগান লুট করে নিয়ে যায়। এঘটনায়  জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে রূপগঞ্জ থেকে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে আইস ফারুককে গ্রেফতার করলে তার দেয়া তথ্যে লুট হওয়া একটি শর্টগান উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে

নিউজ ডেস্ক : রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চ...

image

নারায়ণগঞ্জে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মাদক মামল...

image

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পা...

image

শার্শায় ১১বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ১১ বছরের এক শিশুকে...

image

টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা, ২ লাখ সাড়ে ৮৫ হাজার টাকা জব্দ...

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা, ২ লাখ সাড়ে...

  • company_logo