ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। তাদের সহায়তায় শুধু সরকারের ওপর নির্ভর না থেকে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় পশ্চিম রায়পুর এলাকায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, গত ৫-৭ দিন ধরে এ এলাকার কয়েকশ পরিবার পানিবন্দি রয়েছে। অথচ স্থানীয় সংসদ সদস্য কিংবা স্থানীয় প্রশাসনের কাউকে দুর্গত মানুষের পাশে দেখা যায়নি। ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, বেড়িবাঁধের দুর্বলতা ও দীর্ঘদিনের অব্যবস্থাপনাই এ এলাকার জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।
তিনি অভিযোগ করেন, বেড়িবাঁধ নির্মাণের জন্য অতীতে কয়েকশ কোটি টাকা বরাদ্দ থাকলেও আওয়ামী লীগ সরকারের সময় সেই অর্থ লুটপাট হয়েছে।
চলতি অর্থবছরেও এ খাতে বাজেট রাখা হয়েছে উল্লেখ করে বিরোধীদলীয় হুইপ বলেন, এই বাজেটের একটি টাকাও যাতে দুর্নীতি বা লুটপাটের মাধ্যমে অপচয় না হয়, সে বিষয়ে তারা কঠোর অবস্থানে থাকবেন। একই সঙ্গে বিষয়টি সংসদেও উত্থাপন করবেন বলে জানান।
নাহিদ ইসলাম বলেন, পুরো বাংলাদেশের মানুষ এখন চট্টগ্রামের মানুষকে নিয়ে উদ্বিগ্ন। সবাই তাদের কষ্টের কথা ভাবছে। আমি সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানাই, যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে ছাত্রসমাজ নিজ উদ্যোগে এগিয়ে এসে ত্রাণ ও মানবিক সহায়তায় অংশ নিন।
বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...
নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...
বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...
নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...
নিউজ ডেস্কঃ বিএনপি সরকার মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্প...

মন্তব্য (০)