• লিড নিউজ
  • প্রশাসন

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।

‎বুধবার (৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।

‎এর আগে গত ১৩ মে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। ওই সভায় মোসলেহ উদ্দিন আহমেদকে সভাপতি এবং শামীমা পারভীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল। এবার সেই কমিটির পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশ করা হলো।

‎কমিটির সহ-সভাপতি পদে ১০ জন কর্মকর্তা দায়িত্ব পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত আইজিপি একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

‎যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাতজন কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার, মোহাম্মদ জসীম উদ্দিন এবং ড. চৌধুরী মো. জাবের সাদেক।

‎এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোর্তোজা আলী খান, কোষাধ্যক্ষ হয়েছেন মো. মনিরুজ্জামান এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. মোস্তাক সরকার।

‎পূর্ণাঙ্গ কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে মুহাম্মদ তালেবুর রহমান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক হিসেবে তারেক মাহমুদকে রাখা হয়েছে।

‎নবগঠিত কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, আইন সম্পাদক, আন্তঃসার্ভিস সমন্বয় সম্পাদক, প্রকাশনা সম্পাদক, স্বাস্থ্য সম্পাদক, গবেষণা ও উন্নয়ন সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, আপ্যায়ন সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় ও সহ-সম্পাদকের পদ রয়েছে। এছাড়া কমিটিতে ৯৭ জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্তব্য (০)





image

৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলি...

পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলায় দায়িত্ব গ্রহণের পর প্রথম ৬৬ কর্...

image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo