• রাজনীতি

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় বিশাল প্রতিবাদ মিছিল করেছে জেলা যুবদল। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় মিছিলটি নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে মিছিলটিতে বগুড়া জেলা, মহানগর, ও সদরের সকল ইউনিটের পাশাপাশি কাহালু ও শাজাহানপুর উপজেলা যুবদলের প্রায় ৫ হাজার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মিছিল শেষে
দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অপপ্রচার ও অসৌজন্যমূলক রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তারা বলেন, যেকোন ধরনের চক্রান্ত রুখে দিতে তাদের অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা যুবদল সর্বদা রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস, বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, তাজমিলুর ইসলাম বিচিত্র, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, যুগ্ম-সম্পাদকমন্ডলী যথাক্রমে ইমরান হোসেন, রাশেদুল কবির রাশেদ, আরিফুল ইসলাম, বাবুল প্রধান, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন,
দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি এবং সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিনসহ আল আমিন শানু, সোহাগ মাহমুদ, কামরুল হাসান ঝিনুক, ফিরোজ আলম বাবলা, হামিদুর রহমান হিমেল, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম প্রমুখ।
কর্মসূচি প্রসঙ্গে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, কেন্দ্রীয় নির্দেশনা পালনে বগুড়া জেলা যুবদল সর্বদা ঐক্যবদ্ধ। দুর্নীতির মহোৎসবে ডুবে থাকা বাংলাদেশকে যখন নতুন করে টেনে তুলে সমৃদ্ধির যাত্রা শুরু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তখন নতুন করে অনেকে দেশবিরোধী নানা অপতৎপরতায় মেতে উঠেছেন যা শক্ত হাতে প্রতিহত করা হবে। নেতৃবৃন্দ বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশব্যাপী নানা ষড়যন্ত্রে মেতে উঠেছেন সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। এমন পরিস্থিতিতে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য থেকে রাজনৈতিক নেতৃবৃন্দকে বিরত থাকতে হবে। ইদানিংকালে একটি গোষ্ঠী সরকারের ভাবমূর্তি নষ্ট করতে নানা অপপ্রচারে মেতে উঠেছেন যা কখনোই কাম্য নয়। আইন বহির্ভূত যেকোনো কর্মকাণ্ড রুখে দিতে প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বানের পাশাপাশি তারা বাংলাদেশের বৃহত্তর স্বার্থে সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও অতীতের মত আগামীতেও দেশের ও দলের প্রয়োজনে সর্বদা যুবদলের প্রতিটি ইউনিট রাজপথে থাকবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

মন্তব্য (০)





image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

image

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: ...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

‎১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদন্ড ভ...

নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...

image

মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার...

নিউজ ডেস্কঃ বিএনপি সরকার মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্প...

  • company_logo