• রাজনীতি

হান্নান মাসুদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন রাশেদ খান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সংসদ সদস্য হতে আওয়ামী লীগের সুবিধা নিয়েছিলেন আব্দুল হান্নান মাসুদ- এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি প্রশ্ন তুলে আরও বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য কারা শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করে?

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তিনি লেখেন- ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ আগস্ট থেকে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেন হান্নান মাসুদ। ৭ আগস্ট আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটে বেইলি রোডের একটি কেএফসি আউটলেটে হাতিয়ার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার বৈঠক হয়। সেখানে ওই ছবির কয়েকজনসহ জাহাজমারা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও তার ভাতিজা রাজু উপস্থিত ছিলেন।

তিনি আরও লেখেন- এরপর ১২ ও ১৫ আগস্ট বাংলামোটরের ওয়াটারফল রেস্টুরেন্টে আরও বৈঠক হয়। আলোচিত ছবিটি ২২ আগস্ট হোটেল ফারসে তোলা বলে তিনি দাবি করেন।

ছবিতে উপস্থিত ব্যক্তিদের পরিচয় উল্লেখ করে রাশেদ খান বলেন, (১) আব্দুল হালিম আজাদ ওরফে পিচ্চি আজাদ—চরঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি, (২) নুরুল ইসলাম মালয়েশিয়া—সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, (৩) মেরাজ উদ্দিন—নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান, (৪) আলাউদ্দিন বাবু—তমরদ্দি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, (৫) যুবলীগ নেতা মাহতাব উদ্দিন রতনসহ অনেকে।

অভিযোগ করে তিনি বলেন, এসব বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল কিভাবে হান্নান মাসুদ হাতিয়ার সংসদ সদস্য হবেন। অর্থাৎ শহীদের রক্ত শুকানোর আগেই আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে এমপি হওয়ার বন্দোবস্ত শুরু হয়।

তিনি প্রশ্ন রেখে বলেন, এবার আমাকে কন- কারা ক্ষমতায় যাওয়ার জন্য শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করে?

মন্তব্য (০)





image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

image

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: ...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

‎১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদন্ড ভ...

নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...

image

মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার...

নিউজ ডেস্কঃ বিএনপি সরকার মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্প...

  • company_logo