• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

৫ জনকে গলাকেটে হত্যা, মূল অভিযুক্তের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় তিন শিশু ও মাসহ ৫ জনকে গলাকেটে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ফোরকান মিয়াকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (১১ মে) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জান্নাতুন নাইম এ আদেশ দেন।

এরআগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাউত্কোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে তাদের ৫ জনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক।

নিহতরা হলেন- ফোরকানের স্ত্রী শারমিন (৩৫), তাদের সন্তান মিম (১৬), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল (২২)।

এরপর শনিবার হত্যার ঘটনায় ফোরকান মিয়াকে প্রধান আসামি করে শারমিনের বাবা শাহাদাত মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

অভিযুক্ত ফোরকান গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর গ্রামের মো. আতিয়ার হাসান মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রবাসী মনির হোসেনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন ফোরকান মিয়া। শুক্রবার রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিকভাবে দেখা গেছে। তবে শনিবার সকালে হঠাৎ পাঁচজনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ফোরকান মিয়া ৫ জনকে গলাকেটে হত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

শারমিনের বাবা শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, এ ঘটনার আগের রাতে শারমিন ফোন করে জানায়, ২৪ মে চলে আসবে। পরদিন সকালে শারমিনের বাসার খোঁজ নিতে বলেন ফোরকানের ভাই জব্বার মোল্লা। খোঁজ নিয়ে জানতে পারি পুরো পরিবার শেষ হয়ে গেছে। আমি এ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি চাই।

মন্তব্য (০)





image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

image

বগুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ...

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার একটি গ্রামে মানসিক ভারসা...

image

দুর্নীতির মামলায় ৭ বছরের সশ্রম কারাদন্ড: টেকনাফের সাবেক উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের সাবেক...

  • company_logo