• লিড নিউজ
  • প্রশাসন

ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ফেনী ও পঞ্চগড় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পাওয়া আলোচিত দুই কর্মকর্তাকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। 

এই দুই কর্মকর্তা হলেন— ফেনী জেলায় বদলির আদেশপ্রাপ্ত এসপি মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড় জেলার এসপি মো. মিজানুর রহমান।

সোমবার (১১ মে) পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে তাদের প্রত্যাহার করা হয়।

আদেশে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ফেনীর এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মোহাম্মদ মাহবুব আলম খান ১০ মে-এর মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। অন্য আদেশে বলা হয়, পঞ্চগড় জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে ১০ মে-এর মধ্যে সদর দপ্তরে রিপোর্ট করবেন।

এর আগে, ৫ মে দেশের ১২টি জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়নের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তার অতীত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা ও সংবাদ প্রকাশিত হয়।

৭ মে, দুটি হত্যা মামলার আসামি হওয়ার পরও মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর এসপি হিসেবে নিয়োগ দেওয়ায়, তার নিয়োগ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। রিটে তার নিয়োগ বাতিল, সাময়িক বরখাস্ত এবং পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চাওয়া হয়।

মন্তব্য (০)





image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

image

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর...

নিউজ ডেস্কঃ জনগণের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সর্বোচ...

  • company_logo