• লিড নিউজ
  • প্রশাসন

‎পুলিশ সপ্তাহ উদ্বোধন রোববার, পদক পাচ্ছেন ১০৭ সদস্য

  • Lead News
  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শুরু হচ্ছে যাচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬।  রোববার (১০ মে) উদ্বোধনী দিনে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে সাহসিকতা, বীরত্ব ও পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎প্রতি বছরের মতো এবারও পুলিশ সপ্তাহকে ঘিরে নানা প্রত্যাশা রয়েছে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে। আগের বছরের বিশেষ অবদানের স্বীকৃতির পাশাপাশি সরকারপ্রধানের কাছে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরার সুযোগকে গুরুত্ব দিচ্ছেন পুলিশের নীতিনির্ধারকরা।

‎পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এবারের পুলিশ সপ্তাহে ছয়টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হতে পারে। এর মধ্যে রয়েছে, দূতাবাস ও বিভিন্ন প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পদায়ন, কেন্দ্রীয় সাইবার ক্রাইম ইউনিট গঠন, পুলিশের জন্য আলাদা মেডিকেল সার্ভিস চালু, সিলেট ও বরিশালে নতুন ট্রেনিং সেন্টার স্থাপন, চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরে বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ এবং এভিয়েশন পুলিশ গঠন।

মন্তব্য (০)





image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

image

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর...

নিউজ ডেস্কঃ জনগণের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সর্বোচ...

image

‎পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

নিউজ ডেস্কঃ বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্...

image

পুলিশ সপ্তাহ ২০২৬ এ স্থগিত ‘পুলিশ পদক’ বিতরণের সিদ্ধান্ত

নিউজ ডেস্কঃ বিতর্ক উঠায় পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনের আগের রা...

image

২৩ জুন ঘিরে সতর্ক র‍্যাব: আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয়

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক...

  • company_logo