• লিড নিউজ
  • রাজনীতি

‎জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াত আমির

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

‎সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) 'গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ' শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

‎ডা. শফিকুর রহমান এ সময় বলেন, জুলাই নাই আমরাও নাই, জুলাই আছে আমরাও আছি, জুলাই আছে সরকার আছে, জুলাই আছে বিরোধীদল আছে, জুলাই নাই কিছুই নাই। জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না।

‎গণভোটের রায় বাস্তবায়নে যে ১১ দলীয় ঐক্যের ডাকে যে আন্দোলন শুরু হয়েছে, তা সফল না হওয়া পর্যন্ত থামবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। এ সময় তিনি জনগণকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

‎একই সেমিনারে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি ও হাম নিয়ে সংসদে আলোচনার প্রয়োজন ছিল। কিন্তু জাতির দুর্ভাগ্য এখন জুলাই সনদ, গণভোট ও সংস্কার নিয়ে আলোচনা করতে হচ্ছে।

মন্তব্য (০)





image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

image

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: ...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

‎১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদন্ড ভ...

নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...

  • company_logo