• লিড নিউজ
  • জাতীয়

ঢাকার খাল উদ্ধার করে দখলকারীদের তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জিয়া সরণী খাল খনন করে পরিকল্পিতভাবে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করার জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সিটি করপোরেশনের অর্থায়নে আগামী জুলাই থেকে এ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান তিনি।

‎শনিবার (১১ এপ্রিল) সকালে কদমতলী এলাকায় জিয়া সরণী খাল ও কুতুবখালী খাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
‎
‎স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আগামী বর্ষার পর থেকে খালগুলো খননের কাজ শুরু হবে। ইতোমধ্যে পরিষ্কারের কাজ শুরু হয়েছে। ঢাকার সব খাল উদ্ধার করে দখলকারীদের বিরুদ্ধে তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
‎
‎এদিন জিয়া সরণী খাল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য তানভীর আহমেদ রবিনসহ দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

‎ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীতে নির্মিত এসপিএম, পাইপল...

১

নিউজ ডেস্কঃ ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কক্সবাজারের...

image

সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ...

image

বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

৩

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি শক্তিশালী হ...

image

যৌতুক ও বাল্যবিয়ে নিবন্ধন করলে কাজিদের লাইসেন্স বাতিল: ত্...

৪

নিউজ ডেস্কঃ যৌতুকের বিয়ে ও বাল্যবিয়ে রেজিস্ট্রি করলে নিকাহ র...

image

শ্রমিক অসন্তোষে গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য ...

৫

‎নিউজ ডেস্ক: শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ১৩টি পোশাক কারখানা ...

  • company_logo