ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ। রায় ঘোষণার জন্য ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মামলার গ্রেফতার ৬ আসামিকে। আর ট্রাইব্যুনালের রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বহুল আলোচিত এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়সহ ৩০ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে।
এই মামলায় গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে ৬ আগস্ট অভিযোগ গঠন করে ২৭ আগস্ট থেকে শুরু হয় আবু সাঈদ হত্যা মামলার বিচার। এতে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তাসহ ২৫ জন।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম...
নিউজ ডেস্কঃ ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কক্সবাজারের...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ...
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি শক্তিশালী হ...
নিউজ ডেস্কঃ যৌতুকের বিয়ে ও বাল্যবিয়ে রেজিস্ট্রি করলে নিকাহ র...

মন্তব্য (০)