ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
জ্বালানি মন্ত্রী বলেন, ‘মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল। এর পরিমাণ ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। এছাড়া অকটেনের ১০ হাজার ৫০০ এবং পেট্রোল ১৬ হাজার টন মজুত রয়েছে।’
এপ্রিলে আরো জ্বালানি আসার তথ্যও উপস্থাপন করেন তিনি। সেই সঙ্গে জানান, অবৈধ মজুদ বন্ধে, ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৩৪২ টি অভিযান পরিচালনা করা হয়েছে। আর উদ্ধার করা হয়েছে ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি।
তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে সংসদে জ্বালানি মন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের দাম সমন্বয় করে গতমাসে দাম বৃদ্ধি করেনি সরকার। তবে, মে মাসের জ্বালানির দাম নিয়ে কাজ করা হচ্ছে। মন্ত্রীপরিষদে আলোচনা করে, প্রয়োজন করলেই কেবল দাম বৃদ্ধি পাবে।’
নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘিরে সরকারের...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম...
নিউজ ডেস্কঃ ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কক্সবাজারের...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ...
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি শক্তিশালী হ...

মন্তব্য (০)