• জাতীয়

চক্ষু সেবার উন্নয়নে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের সৌজন্য সাক্ষাৎ

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের চক্ষু সেবা খাতের উন্নয়ন, সম্প্রসারণ এবং আধুনিকীকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাঁচ সদস্যের একটি অপটোমেট্রিস্ট দল। ড. গাজী রিয়াজ রহমান এর নেতৃত্বে এস এম আব্দুল্লাহ আল মামুন, আরমান বিন আজিজ, এস এম মইনুল ইসলাম এবং শাহাদাত হোসেন দেলোয়ার পাঁচ সদস্যের অপ্টোমেট্রিস্ট টিম আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের চক্ষু সেবার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, অপটোমেট্রিস্টদের জন্য একটি যুগোপযোগী, আধুনিক ও কার্যকর কাউন্সিল গঠনের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
বৈঠকে অপটোমেট্রিস্ট প্রতিনিধিরা চক্ষু সেবাকে আরও সহজলভ্য, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। তারা জানান, সঠিক নীতিমালা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত উন্নত চক্ষু সেবা পৌঁছে দেওয়া সম্ভব।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চক্ষু সেবা খাতের উন্নয়নে সকল স্টেকহোল্ডার—সরকারি, বেসরকারি এবং পেশাজীবীদের—সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের উদ্যোগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অপটোমেট্রিস্ট দলের পক্ষ থেকে বলা হয়, এই ইতিবাচক আশ্বাস তাদেরকে অনুপ্রাণিত করেছে এবং তারা বিশ্বাস করেন যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের চক্ষু সেবা খাতকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করা সম্ভব।

মন্তব্য (০)





  • company_logo